মৌলভীবাজার ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

বড়লেখায় পুলিশি অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক ২

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশি অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ  রাজা রাম (৩৫) এবং জামাল উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা থানাধীন দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিঘাট এলাকার রেলগেট মসজিদের সামনে থেকে তাদেরকে আটক কর হয়েছে।

এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে একটি বাদামি রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, আটককৃত ব্যক্তিদ্বয় জুড়ী থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বড়লেখায় বিক্রির জন্য এনেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আটককৃতদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা-

১। রাজা রাম (৩৬) পিতা-মৃত বলারাম মাতা- স্থায়ী: সাং-ধামাই (কালাটিলা), উপজেলা/থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার।

২. মো. জামাল উদ্দিন(৪৫) পিতা-মৃত আসাব আলী মাতা- স্থায়ী: সাং-৭নং কাশেমনগর, উপজেলা/থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড়লেখায় পুলিশি অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক ২

আপডেট সময় ০৫:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩