মৌলভীবাজার ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

ঢাকায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন।

বিমানবন্দর থেকে সোজা রাজধানীর একটি হোটেলে উঠেন মার্তিনেজ। সফরে তিনি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করবেন, যারা তাকে বাংলাদেশে আনার অর্থের যোগান দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন এই গোলরক্ষক।

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে বিমানে ৭ হাজার ৬৩৩ কিলোমিটার পারি দিয়ে ঢাকায় মার্তিনেজ মাত্র ১২ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে এসেছেন। তবে সফর সংক্ষিপ্ত হলেও মার্তিনেজকে দেখার সুযোগ থাকছে না ক্রীড়ামোদীদের।

এই গোলরক্ষকের ফাইনালে সেই ১২৩ মিনিটের অবিশ্বাস্য সেইভ এখনো আর্জেন্টাইন ভক্তদের মনে রয়েছে। আলবিসেলস্তেদের ফুটবল ইতিহাসে মার্টিনেজ অমর হয়ে থাকবেন। বিশ্বকাপজয়ী কিংবদন্তী এ আর্জেন্টাইন গোল রক্ষক আজ সকালে এসে পৌঁছেছেন ঢাকায়।

একদিনের সফরে আজ সোমবার (৩ জুলাই) বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে। বিশ্বকাপজয়ী তারকাকে কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ভারতে আনতে যোগাযোগ করলে, সে বাংলাদেশেও আসতে চায় বলে জানায়। এর আগে বাংলাদেশে আসা নিয়ে ২৯ মে তার ফেসবুক পেজ থেকে আসার খবর নিশ্চিত করেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

আপডেট সময় ০৬:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩