সিলেট ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ Logo ব্যাংকে ডেকে এনে ‘আপ্যায়ন’, এরপর বিকাশে সাড়ে তিন লাখ হাতিয়ে উধাও প্রতারক; শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন Logo শিকারির হাত থেকে অভয়ারণ্যের অভিভাবক: চিরনিদ্রায় সীতেশ বাবু Logo বন্যপ্রাণীর বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই Logo পেনাল্টির ক্যানভাসে নেইমারের তুলির আঁচড় Logo বাঁধ ভাঙা মনু-ধলাইয়ের পানিতে ভাসল মৌলভীবাজার, চার উপজেলায় দুর্ভোগে হাজারো মানুষ Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

হৃদরোগে আক্রান্ত তামিম, হৃদযন্ত্রে বসানো হলো রিং

ফাইল ছবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার তামিম ইকবালকে হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনজিওগ্রাম করার পর তাঁর হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আজ সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামিম। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের শুরুতে টস শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকার কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। হেলিকপ্টার প্রস্তুত থাকলেও জরুরি ভিত্তিতে কেপিজে হাসপাতালেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, এনজিওগ্রামের মাধ্যমে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে দ্রুত রিং পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশের ক্রীড়াঙ্গনসহ ভক্ত-সমর্থকরা।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

হৃদরোগে আক্রান্ত তামিম, হৃদযন্ত্রে বসানো হলো রিং

আপডেট সময় ০৩:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫