ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

বিশ্বকাপ জিতে কত টাকা পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতালেন লিওনেল মেসিরা।

যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু ৬.১৭ কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থযোগও হয়েছে আর্জেন্টিনার।

লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপজেতা আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক।

টাইব্রেকারে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।

কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে।

শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে।

আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জিতে কত টাকা পেল আর্জেন্টিনা

আপডেট সময় ০৬:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২