ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মাগুরার ধর্ষণের শিকার শিশুর পাশে তারেক রহমান: চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস

ফাইল ছবি

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির মা’র সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শিশুটির চিকিৎসা, আইনি সহায়তা এবং অন্যান্য সব ধরণের সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন।

শনিবার দুপুরে ফোনালাপে তারেক রহমান শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার মাকে ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, ‘‘আমরা সব ধরনের চেষ্টা করব, যাতে শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়।’’

শিশুটির চিকিৎসা এবং তার সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। তিনি বলেন, ‘‘আমরা এই শিশু ও তার পরিবারকে সাহায্য করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।’’

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ‘‘ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে। পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে, এছাড়া তার গলাতেও আঘাত রয়েছে,’’ বলেন তিনি।

তিনিও নিশ্চিত করেন যে, শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার ধর্ষণের শিকার শিশুর পাশে তারেক রহমান: চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস

আপডেট সময় ০৪:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫