সিলেট ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা
সাতগাঁওয়ে প্রায় এক ঘণ্টা ব্যারিকেড আটকে থাকার পর অগ্রসর হন নেতৃবৃন্দ, সন্ধ্যায় রশিদপুরে অবস্থান কর্মসূচি

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। দীর্ঘ বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির পর ব্যারিকেড পেরিয়ে হবিগঞ্জের পথে যাত্রা অব্যাহত রাখেন দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের কাছে এ ঘটনা ঘটে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তথা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, দলের নেতা আখতার হোসেন, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও সংসদ সদস্য আতিক মোজায়েদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় হবিগঞ্জের উদ্দেশে যাত্রাপথে বাধার সম্মুখীন হন।

হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের পরস্পরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে সেখানকার জেলা প্রশাসন আগে থেকেই ১৪৪ ধারা জারি করে রেখেছিল। এ অবস্থায় মৌলভীবাজার সার্কিট হাউস থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা দিলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বাধীন পুলিশ দল বালুবাহী ট্রাক ও ব্যারিকেড ফেলে গাড়িবহরের পথ আটকে দেয়। কিছুক্ষণ গাড়িবহর অবরুদ্ধ থাকার পর নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা চলার একপর্যায়ে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরবর্তীতে ব্যারিকেড সরিয়ে ও তা অতিক্রম করে নেতাকর্মীরা হবিগঞ্জ অভিমুখে যাত্রা চালিয়ে যান। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পাতায় একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পুলিশের সঙ্গে নেতাদের আলোচনা এবং পরবর্তী সময়ে সংঘটিত ধস্তাধস্তির দৃশ্য উঠে এসেছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের রশিদপুরে গিয়ে পৌঁছান পাটওয়ারী, সারজিসসহ দলীয় নেতৃবৃন্দ। সেখানে বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ তুলে বুধবার সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি। এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। উভয় পক্ষের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় বুধবার সকাল থেকে হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

সাতগাঁওয়ে প্রায় এক ঘণ্টা ব্যারিকেড আটকে থাকার পর অগ্রসর হন নেতৃবৃন্দ, সন্ধ্যায় রশিদপুরে অবস্থান কর্মসূচি

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

আপডেট সময় ০৯:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬