ঢাকা 2:55 am, Tuesday, 31 March 2026

শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন; ভোটদানের হার ৫০-৫৫ শতাংশ হবার সম্ভাবনা

শ্রীমঙ্গলের ভাড়াউরা চা বাগান কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন চা শ্রমিক ভোটাররা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দিনভর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন চা বাগান এলাকাসহ সর্বত্র সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ৮৭টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ১৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া ২ হাজার ৫১২টি পোস্টাল ভোট অন্তর্ভুক্ত রয়েছে।

বিকাল পৌনে ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা, এবারের নির্বাচনে শ্রীমঙ্গলে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল।

দুপুর ১২টার দিকে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তিনি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন; ভোটদানের হার ৫০-৫৫ শতাংশ হবার সম্ভাবনা

আপডেট সময় 05:36:39 pm, Thursday, 12 February 2026