মৌলভীবাজার ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলের বাইক্কাবিল: পাখির কলতানে মুখরিত অভ‌য়াশ্রম

বাইক্কাবিলে পরিযায়ী পাখিদের উড়ে বেড়ানো মনোমুগ্ধকর দৃশ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের মাছের অভ‌য়াশ্রম বাইক্কাবিল এখন পাখির কলতানে মুখর। প্রতি বছরই পরিযায়ী পাখিরা শীতপ্রধান অঞ্চল থেকে একটু উষ্ণতার জন্য এ বিলে ছুটে আসে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় পাখির আগমন। আবার শীতের শেষে তারা ফিরে যায় আপন নীড়ে। এ বছর বাইক্কাবিলে ৩৮ প্রজাতির ৭,৮৭০টি জলচর পাখি এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে ৭৫০টি মেটেমাথা টিটি, ৬৩৯টি কাস্তেচরা, ১০০টি রঙিলা কাস্তেচরা এবং কালামাথা কাস্তেচরা।

গত দুই বছরের তুলনায় এ বছর পাখির আগমন বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ৩৩ প্রজাতির ৪,৬১৫ জলচর পাখি এসেছিল। আর ২০২৩ সালে এসেছিল ৪০ প্রজাতির ৬,১৪১ পাখি। এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের অধীনে বাংলাদেশ বার্ড ক্লাবের পরিচালনায় বাইক্কাবিলে টেলিস্কোপ দিয়ে পাখিগণনা করে গত শনিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান পাখিবিশেষজ্ঞ ড. পল থম্পসন।

জানা যায়, ২০০৩ সালে সরকার বাইক্কাবিলকে মৎস্য অভ‌য়াশ্রম হিসেবে সংরক্ষণ করে। বন ও পরিবেশ মন্ত্রণালয়, পশু ও মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্ট স্টাডিজ (সিএনআরএস)-এর যৌথ ব্যবস্থাপনায় হাইল হাওরের বাইক্কাবিল পরিচালিত হচ্ছে। বিলের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন’। হাইল হাওরের ১২৫ একর চাপরা, মাগুরা, যাদুরিয়া বিল এবং বাইক্কা বিল মিলে প্রায় ৩০০ একর এলাকাজুড়ে পাখিদের কলতানে মুখরিত।

উল্লেখযোগ্য পাখিদের মধ্যে রয়েছে সাদা বক, খয়রা কাস্তেচড়া, বেগুনিকালেম, পাতিসরালি, পানকৌড়ি, ঈগল, ধূসর বক, তিলা লালপা, ছোট ডুবুরি, রাজ সরালি, সরালি, বালিহাঁস, পাতি তিলি হাঁস, মরচে রং ভুতি হাঁস, গিরিয়া হাঁস, পিয়ং হাঁস, গয়ার বা সাপপাখি, পাতিকুট, পাতি পানমুরগি, কানিবক, ডাহুক, বিল বাটান, গেওয়ালা বাটান, কালাপাখ ঠেঙি, লাল লতিকা টিটি, মেটেমাথা টিটি। সঙ্গে রয়েছে স্থানীয় দেশি পাখিরাও।

পর্যটকদের জন্য সেখানে নির্মাণ করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এই টাওয়ারে বসে বাইনোকুলার ও টেলিস্কোপ দিয়ে হাওরের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর সময় পর্যটকরা পাখিদের খুব কাছ থেকে দেখতে পান। এ ছাড়া পাখির পরিচিতি জানতে বিলে একটি ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে, যেখানে তথ্যকেন্দ্র, অ্যাকুরিয়াম ও ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।

পাখিবিশেষজ্ঞ ড. পল থম্পসন বলেন, জলাভূমির সূচক অনুযায়ী শুধু জলচর পাখিকেই এ গণনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়। পরিযায়ী পাখির সংখ্যা নির্ভর করে জলস্তর, আগের মৌসুমের পরিস্থিতি এবং পরিযায়ন পথের ওপর। এই বিলে পরিযায়ী পাখির সংখ্যা গড়ে ৫৯ শতাংশ। বিলের অভ‌য়ারণ্য, শান্তিপূর্ণ পরিবেশ ও সুরক্ষার ওপর পাখিদের সংখ্যা নির্ভর করে।

বাইক্কাবিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্থানীয় বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিন্নত আলী জানান, পাখিরা বিলের কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদের ওপরেই বেশি থাকে। তবে বিলের কিছু অংশে শাপলা-পদ্ম টিকে থাকলেও জলজ উদ্ভিদ কমে গেছে। পর্যটকদের নৌকা নিয়ে ঘুরে বেড়ানো এবং মাছ শিকারিদের কারণে পাখিদের শান্তিপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাখি পর্যবেক্ষক ও ফটোগ্রাফার খোকন থৌনাউজাম বলেন, এবার খয়রা কাস্তেচরা বেশি এসেছে এবং তাদের ঝাঁকে ঝাঁকে দেখা গেছে। অন্য পাখিরাও এসেছে। তবে হাঁস প্রজাতির পাখি কিছুটা কম মনে হয়েছে।

সিএনআরএসের সাইড কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ বছর প্রচুর পাখি এসেছে। পাখিদের নিরাপত্তায় বিলে সার্বক্ষণিক পাঁচজন নিরাপত্তাকর্মী রয়েছেন। তবে বিলের আয়তনের তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়।

বাইক্কাবিলের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এই বিল শুধু পাখিদের অভ‌য়ারণ্য নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি আন্তর্জাতিক পর্যটকদের জন্যও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

বাইক্কাবিলে কিভাবে আসবেন

বাইক্কাবিল শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত এবং সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অংশ। ঢাকার কমলাপুর বা সিলেট থেকে সরাসরি শ্রীমঙ্গলগামী ট্রেন যেমন ‘পারাবত এক্সপ্রেস’ বা ‘জলপাই এক্সপ্রেস’ ব্যবহার করে সহজেই শ্রীমঙ্গলে পৌঁছানো যায়। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে বাইক্কাবিল প্রায় ২০ কিলোমিটার দূরে।

শ্রীমঙ্গল শহর থেকে বাইক্কাবিলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস বা মোটরসাইকেল ভাড়া করা যায়। বাইক্কাবিল যাওয়ার রাস্তাটি চা বাগানের মনোমুগ্ধকর সবুজ পরিবেশের মধ্য দিয়ে। রাস্তার পাশে রয়েছে ছোট ছোট গ্রাম এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। বাইক্কাবিলের সন্নিকটে রয়েছে পর্যটকদের জন্য নির্ধারিত নৌকা ভ্রমণের ব্যবস্থা। পর্যবেক্ষণ টাওয়ারে যাওয়ার জন্য নির্দিষ্ট রাস্তা ও গাইড পাওয়া যায়।

বাইক্কাবিলে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর বা স্থানীয় গাইডদের সঙ্গে যোগাযোগ করা সুবিধাজনক। এটি নিশ্চিত করবে আপনার যাত্রা সহজ ও নির্ঝঞ্ঝাট।

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গলের বাইক্কাবিল: পাখির কলতানে মুখরিত অভ‌য়াশ্রম

আপডেট সময় ০৮:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫