ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত বিশেষ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই আয়োজনের বিষয়ে নিশ্চিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, তারা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন।

প্রতি বছর ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্রে ধর্মীয় এবং সামাজিক নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ হিসেবে পরিচিত। মার্কিন কংগ্রেসের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রাতঃরাশ সভায় সাধারণত খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং বিভিন্ন খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

প্রথমবারের মতো ১৯৫৩ সালে প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এই আয়োজনে অংশগ্রহণ করেন। এরপর থেকে এটি একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়, যেখানে বিভিন্ন সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় বিষয় উঠে আসে।

এবারের অনুষ্ঠানে তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সুত্র্র/বাংলাভিশন

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ

আপডেট সময় ০৭:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫