ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তার দেশের ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তারেক রহমান দেশের নাগরিক। ‘যখন ইচ্ছা করবেন, তখনই দেশে ফিরতে পারবেন। এর জন্য কোনো বাধা নেই,’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সীমান্তে পুশইন (জোরপূর্বক আটক) নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘যদি আমাদের নাগরিকরা ভারতের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে নেব। তবে সেটা নির্ধারিত নিয়ম অনুসারে হতে হবে।’

তিনি বলেন, ‘ভারত সরকার এই নিয়ম মানছে না। তারা জঙ্গলে ও রাস্তায় অমানবিকভাবে পুশইন করছে।’

বাংলাদেশ সরকার দিল্লির হাইকমিশনারকে অবগত করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছেন।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতসহ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদেরকে সতর্ক করে তিনি বলেন, ‘খণ্ডিত তথ্য সংবাদ প্রকাশ করলে তা পাশ্ববর্তী দেশগুলোর স্বার্থে ব্যবহার হতে পারে। তাই পুরো তথ্যই জানাতে হবে।’

এদিন সালনা হাইওয়ে থানা পরিদর্শনের সময় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভ. যাবের সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করবেন বলে জানা গেছে।

মুক্তবার্তা২৪.কম/সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫