সিলেট ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাশেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশের এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Write Your Comment

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০২:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬