ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের

শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত জরুরি সভায় সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

এ ঘটনায় ১২ এপ্রিল (রোববার) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন, যুগ্ম সম্পাদক আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, ঝলক দত্ত, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, আব্দুর রব, সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর ও রুবেল আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা, হয়রানিমূলক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের মামলা ও ভয়ভীতি প্রদর্শন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা আগামীকাল বেলা ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।

Write Your Comment

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের

আপডেট সময় ০১:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬