সিলেট ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

মৌলভীবাজারে হাইড্রোলিক হর্ন: দুই বাস চালকে জরিমানা

প্রতীকী ছবি

মৌলভীবাজারে শব্দ দূষণ বিরোধী বিশেষ অভিযানে দুই বাস চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৩১ মার্চ) শ্রীমঙ্গল-মৌলভীবাজার ওয়াবদা গেইট পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফরাহিম ইকবাল চৌধুরী। এ সময় অতিরিক্ত হর্ন ও উচ্চ শব্দ সৃষ্টির মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে এসএমএস এক্সপ্রেস এবং হানিফ এন্টারপ্রাইজের দুই বাস চালককে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেককে ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়, যার মোট পরিমাণ ৬ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাইড্রোলিক হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি অতিরিক্ত উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে, যা মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের হর্ন ব্যবহারের ফলে পথচারী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এ সময় সংশ্লিষ্ট বাসগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।

তিনি আরও বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

এ ধরনের অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এসএমএস এক্সপ্রেসের চালক সায়মন আহমদ জানিয়েছেন, হাইড্রোলিক হর্ন সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি বলেন, এ ধরনের হর্নের ব্যবহার বা এর প্রভাব সম্পর্কে তিনি আগে কখনও অবগত ছিলেন না।

এদিকে বিশেষজ্ঞদের মতে, হাইড্রোলিক হর্নের ব্যবহার অত্যন্ত ক্ষতিকর। এটি থেকে উৎপন্ন অতিরিক্ত শব্দ দূষণ সৃষ্টি করে, যা পথচারী, যাত্রী ও আশপাশের মানুষের জন্য মারাত্মক অস্বস্তির কারণ হয়। উচ্চ মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করতে পারে এবং দীর্ঘমেয়াদে মানসিক চাপ ও বিরক্তি বাড়ায়। এছাড়া হঠাৎ জোরে শব্দের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়, কারণ এতে চালক বা পথচারীরা আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

মৌলভীবাজারে হাইড্রোলিক হর্ন: দুই বাস চালকে জরিমানা

আপডেট সময় ০২:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬