মৌলভীবাজার ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার জেলার কুলাউড়া এবং শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ সুয়েব খান (২৯) এবং আবু জাফর মো. তাহমিদ চৌধুরী কামিল (৩৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রাতে কুলাউড়া থানার বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ কাবেদ খান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৯ ঘটিকার সময় কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন ১ নং বরমচাল ইউনিয়নের দক্ষিণ নন্দনগর গ্রামের মহব্বত ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে কাবেদ খানকে আটক করেন।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত কাবেদ খান কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের দক্ষিণ ইসলামাবাদ গ্রামের ইসরাইল খানের ছেলে।

শ্রীমঙ্গল থানার পৃথক এক অভিযানে গতকাল (২০ মে) শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ির রোড থেকে ৩৫ পিস ইয়াবাসহ আবু জাফর মো. তাহমিদ চৌধুরী কামিল নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেল ৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের লাল হাজী সাহেবের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরীকে আটক করেন।

এ সময় আটককৃত তাহমিদ চৌধুরী কামিলের পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ৩৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল শ্রীমঙ্গল পৌরসভার গুহরোড এলাকার মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

মাদক সংক্রান্ত এই দুটি ঘটনায় কুলাউড়া ও শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা রুজুপূর্বক আজ সকালে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১১:০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩