মৌলভীবাজার ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধ বালু খেকোদের দৌরাত্ন্যে ঝুঁকিপূর্ণ সিন্দুরখান ব্রীজ, ধসে পড়ার শঙ্কায় আতংকে এলাকার মানুষ

মারাত্মক ঝুঁকিতে সিন্দুরখানের পাট্টার পুল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের ঐতিহ্যবাহী সিন্দুরখান বাজার সংলগ্ন পাট্টার পুল নামে পরিচিত এই ব্রীজটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন সহস্রাধিক জনগণের সিন্দুরখান বাজারে যাওয়ার একমাত্র অবলম্বন ব্রীজটিতে উঠলে ভয়ে আৎকে উঠে ছোট-বড় অনেকেই।

সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রীজটিতে গাড়ী, সিএনজি, অটোরিক্সা বা মোটর সাইকেল উঠলে কেঁপে কেঁপে উঠে ব্রীজটি । এই বুঝি ধসে পড়ল মনে হয়, কয়েক সেকেন্ড’র এমন আতঙ্ক যেন স্থানীয়দের অভ্যাসে পরিণত হয়েছে। তবে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বয়স্ক অনেকেই ভয়ে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে পাড় হয় ব্রীজ। যেকোন মুহুর্তেই ধসে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই ব্রীজটি এমন অবস্থায় থাকলেও সংশ্লিষ্টদের নেই কোন পদক্ষেপ! ব্রীজটা প্রায় ১/১.৫ ফুট দেবে গেছে। প্রায় প্রতিটা পিলারেই ফাটল দেখা যায়। দুর্ঘটনার শঙ্কা থাকলেও তা নিয়ে মাথাব্যথা নেই স্থানীয় জনপ্রতিনিধিদের, উপরন্তু এই ব্রীজ দিয়েই প্রতিনিয়ত অবৈধ বালুবাহী গাড়ী চলাফেরা করছে।

ব্রীজের এমন অবস্থায় জন্য বালু খেকোদের দায়ী করছেন স্থানীয় বাসীন্দারা। ব্রীজের নিচ দিয়ে প্রবাহিত ছড়াটির দিকে তাকালেই চোখে পরে বালু উত্তোলনের চিহ্ন!! যদিও বালু উত্তোলনের বৈধ কোন কাগজপত্র নেই। তবুও একটা সিন্ডিকেট অবাদে বালু উত্তোলন করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন অনেকেই ।

উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন ও সহকারী কমিশনার ভূমি স্বন্দীপ তালুকদার একাধিক বার অভিযান চালিয়েও কিছুতেই থামাতে পারছেন না এই চক্রটিকে। সদ্য সংস্কার হওয়া ভোজপুর টু সিন্দুরখান সড়কটিও আবার ধ্বংস করছে অবৈধ বালুবাহী গাড়ী। অবাধে একের পর এক বালি বোঝাই ট্রাক যাতায়াতের ফলে রাস্তা ও প্রায় সব কয়টি ব্রীজ কালভার্ট এ ফাটলের চিহ্ন পাওয়া যায়। ব্রীজের পাশবর্তী সিমেন্টের পিলার গুলো ভেঙে পরছে বা ব্রীজ ব্রিজ দেবে যাওয়ার ফলে হেলে রয়েছে। মাইল ফলক গুলোও কোথাও কোথাও ভাঙা পাওয়া যায়।

ঈদের পূর্ব মুহুর্তে এই বালুবাহী গাড়ী চলাচলের ফলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের সামনের রাস্তার একটি কালভার্ট ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশীদ্রোন ইউপি চেয়ারম্যান জহর বর্ধন তাৎক্ষণিক মাটি দিয়ে কালভার্টের ফাকা অংশ ভরাট করে সাময়িক চলাচলের উপযোগী করে দেন। যা অদ্যাবধি দৃশ্যমান। স্থানীয় গ্রামবাসী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। অসাধু বালু উত্তোলনের অপরাধে বেশ কয়েকজনকে জরিমানা ও মালামাল জব্দ করা হলেও থেমে নেই তারা।

ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে গত ২৬ এপ্রিল/২৩ বুধবার সিন্দুরখান ইউপি’র শ্রীগাও, কামারগাঁও এলাকায় লাংলিয়া ছড়া হতে উত্তোলনকৃত ৩৫০০ফুট বালু জব্দ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বন্দীপ তালুকদার জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। ইচ্ছেতো করে রোজ অভিযান করতে, কিন্তু অন্যান্য কাজের জন্য তা হয়ে উঠেনা। অবৈধ কোন বালু ব্যবসায়ীদেরকে কোন ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।

পবিত্র শবে বরাত আজ

অবৈধ বালু খেকোদের দৌরাত্ন্যে ঝুঁকিপূর্ণ সিন্দুরখান ব্রীজ, ধসে পড়ার শঙ্কায় আতংকে এলাকার মানুষ

আপডেট সময় ০৭:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩