সিলেট ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা Logo সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ নারী, তদন্তে পুলিশ Logo ঘণ্টায় ৩৩.২ কিলোমিটার গতিতে ছুটলেন ভিনিসিয়ুস, ব্রাজিলের অন্য ফুটবলারদের গতি কত? Logo ‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে’—বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন Logo শ্রীমঙ্গল প্রেসক্লাবে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, রাতে শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডা, অনলাইন জুয়া, মাদক, যানজট, ফেসবুক আইডি ব্যবহার করে গুজব ও অপপ্রচার, শহর ও জেলার বিভিন্ন স্থানে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার চলাচল, সীমান্তে পুশইন, অবৈধ ও বেপরোয়া যানবাহন চালনা, বিকট শব্দে সাইরেন বাজিয়ে শব্দদূষণ, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মহড়া, ফটকা ফোটানো, ইভটিজিং, আলোচিত হত্যা মামলার তদন্তের অগ্রগতি, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তিনি এসব সমস্যা নিয়ন্ত্রণ ও সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মহিউদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজার একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় ছোটখাটো চোরাচালান এবং মাদক একটি বড় সমস্যা। তিনি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজের সবাইকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে শুধু প্রশাসনের পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য অর্জনে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার বলেন, ‘একা কোনো প্রশাসনের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। সাংবাদিক, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সব বিভাগ একসঙ্গে কাজ করলে তবেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।’

তিনি আরও উল্লেখ করেন, অন্যান্য জেলার তুলনায় মৌলভীবাজার একটি শান্তিপূর্ণ জেলা। তবে যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে সমাধানে জেলা পুলিশ কাজ করবে।

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমেদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, বকশী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, নুরুল ইসলাম শেফুল, আহমেদ ফারুক মিল্লাত, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মু. ইমাদ উদ-দীন, মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদ, বিকুল চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ, হোসাইন আহমদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং জেলা পুলিশের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬