সিলেট ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

প্রতিকি ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটি স্থানীয় একটি মক্তবে যাওয়ার পথে অভিযুক্ত আনোয়ার হোসেন তাকে কৌশলে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে যান এবং সেখানে তার ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মৃত মুসলিম রহমান বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, খবর পেয়ে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ভুক্তভোগী শিশুটিকে নিরাপদ হেফাজতে রেখে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে।

এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

আপডেট সময় ০৬:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬