সিলেট ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড

আগামীকাল বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এই সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে প্রশাসনিক ও রাজনৈতিক উভয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং সফরকে ঘিরে শ্রীমঙ্গলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তবে এবারের সফরে দেখা যাচ্ছে এক ভিন্ন আবহ। প্রধানমন্ত্রীর সফর মানেই শহরজুড়ে বিশাল গেট, বড় বড় ব্যানার আর পোস্টারের ছড়াছড়ি—এমন চিরচেনা দৃশ্যের ব্যতিক্রম ঘটেছে এখানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পোস্টার, তোরণ (গেট) ও বড় আকারের ব্যানার টাঙানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে অপচয় ও অপ্রয়োজনীয় আড়ম্বর এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অপচয় ও বাড়াবাড়ি পরিহারের বিষয়ে তারেক রহমান বরাবরই দলীয় নেতাকর্মীদের নিষেধ করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে দেখছেন এবং তাঁদের মতে, রাজনৈতিক সংস্কৃতিতে আড়ম্বর ও অর্থের অপচয় কমিয়ে আনার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে এই ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, তৃতীয় ধাপে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ১৫৫টি পরিবারের চূড়ান্ত তালিকা থেকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানমঞ্চে ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এ সময় আরও ৫ জনকে অপেক্ষমাণ রাখা হবে। ফ্যামিলি কার্ডের আওতায় উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও কয়েকটি বিশেষ সহায়তা বিতরণ করবেন। এর মধ্যে রয়েছে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে; ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫ জনকে ১০ হাজার টাকা করে; ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে; চা-শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে ৫ জনকে ২ লাখ টাকা করে এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের বিশেষ অনুদানের আওতায় ১০০ জনকে ১০ হাজার টাকার চেক বিতরণ।

স্থানীয় সংসদ সদস্য (মৌলভীবাজার-৪) মুজিবুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীমঙ্গলের মানুষ এখন উন্মুখ হয়ে আছেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড

আপডেট সময় ০৫:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬