ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৫তম মহান স্বাধীনতা দিবস

৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৫তম স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মৌলভীবাজার প্রেসক্লাব, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্তি বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, পৌর প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচসহ আরও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৫তম মহান স্বাধীনতা দিবস

আপডেট সময় ০২:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬