ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

আব্দুর রহিম রিপনের সাথে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন-এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন

ঢাকায় নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস সেন-এর আমন্ত্রণে সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ সাক্ষাৎ করেছেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রিপন।

তিনি সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়ার মাদানি এভিনিউতে তুরস্কের দূতাবাসে এ সাক্ষাৎ করেন।

বৈঠক সূত্রে জানা যায়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তুর্কি অ্যাম্বেসির আমন্ত্রণে আব্দুর রহিম রিপন এ বৈঠকে যোগ দেন। বৈঠকে সিলেট ডিভিশনের চারটি চেম্বারের ব্যবসায়ীদের জন্য তুরস্কের ভিসা সহজীকরণ, তুরস্কের সাথে ব্যবসার প্রসার, কৃষিজাত পণ্য বাজারজাতকরণ ও দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে শক্তিশালী বন্ধন এবং ভবিষ্যৎ সহযোগিতা গড়ে তোলার জন্য মান্যবর রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষিজাত পণ্য তুরস্কে রপ্তানির জন্য আরও জোরালো পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা উন্মুখ হয়ে আছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মি. বিলাল বেলিইয়র্ট, তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার পরিচালক সেভকি মারথ বারিশ, এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আব্দুর রহিম রিপনের সাথে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪