সিলেট ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩

আহ্বায়ক শাহ জামাল ও সদস্য সচিব ইমরান

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার জন্য নতুন করে ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. শাহ জামাল ভূঁইয়াকে এবং সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান খানকে। কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমান, নাসির উদ্দিন আহমেদ মিটু, শওকুত ইসলাম শকু ও মুজিবুর রহমান চৌধুরীকে। এ ছাড়া উপদেষ্টা তালিকায় রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

কমিটির অন্য পদগুলোর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইমন মিয়াকে, যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শফিক মিয়া ও কামরুল হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের (দপ্তর সংযুক্ত) দায়িত্ব পেয়েছেন আফজল মিয়া। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ বদরুল ইসলাম রানা, মো. নুরুল শুভ, মরিয়ম খান ও আইরিন আক্তার জুলি। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আসাদুজ্জামান (আল আসাদ), আরমান মিয়া, কাওছার আহম্মেদ, বদিউজ্জামান নাহিদ, জাকির হোসেন জামাল, মো. আব্দুল মুমিন, আব্দুল ওদুদ ফারুক, হুমায়ুন উদ্দিন কাইয়ুম, মুকিদ আহম্মেদ আকাশ, ছামিউল বাশার, মো. লোকমান আহম্মেদ, ফয়সাল আহম্মেদ রনি ও লিটন মিয়া।

নতুন কমিটির আহ্বায়ক মো. শাহ জামাল ভূঁইয়া জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে ২৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির প্রস্তাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছিল, যা শুক্রবার কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করে।

তিনি আরও জানান, গত ২১ জুন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামে একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নজরে আসে। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে তিনি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁকে সিলেট বিভাগের সমন্বয়ক ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয় এবং জানানো হয় যে তাঁদের মতামতের ভিত্তিতেই আগের কমিটি করা হয়েছিল। পরবর্তীতে সিলেট বিভাগের সমন্বয়ক ও একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে শাহ জামাল ভূঁইয়া জানতে পারেন, আগের কমিটি গঠনে সংগঠনের নির্ধারিত মানদণ্ড ও সাংগঠনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। জেলা কমিটিতে সাতটি উপজেলার প্রতিনিধিত্ব থাকার নিয়ম থাকলেও আগের কমিটি করা হয়েছিল মাত্র দুটি উপজেলা নিয়ে।

নতুন কমিটি ঘোষণার পর আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া আশা প্রকাশ করেন, এই কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে মৌলভীবাজার জেলায় কার্যকর ভূমিকা পালন করবে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩

আপডেট সময় ০৮:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬