ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল তার পরিবার

সিলেট ওসমানীনগর এলাকা থেকে হারিয়ে যাওয়া কাউসার মিয়া(০৬) নামে এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর মডেল সথানার অফিসার ইনচার্জ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন। গতকাল রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় শিশু কাউসার মিয়াকে একা রাস্তায় ঘুরাফিরা করতে দেখে একজন সিএনজি চালক শিশুটিকে থানায় নিয়ে আসে।

নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু শিশু কাউসার মিয়া তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার ‘বিট পুলিশ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। পরে এই ফেসবুক পোস্টের মাধ্যমে শিশুটির পিতা মৌলভীবাজার সদর থানায় যোগাযোগ করেন।

আজ যাচাইপূর্বক শিশু কাউসার, পিতা- মনির মিয়া, মাতা- কল্পি বেগম, সাং- কাজীপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেটকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়।

শিশুটির বাবা জানায় বর্তমানে তারা ওসমানীনগর এলাকায় বসবাস করছে। গতকাল রবিবার শিশু কাউসার কাউকে কিছু না বলে বাসে উঠে মৌলভীবাজার চলে আসে। পরে ফেসবুক পোস্ট দেখতে পেয়ে তারা ছেলের সন্ধান পায়।

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল তার পরিবার

আপডেট সময় ০১:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩