সিলেট ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম পর্যটননগরী ও চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ঈদ ও পর্যটকদের আগমনকে কেন্দ্র করে যানজট নিরসন, সাধারণ মানুষ ও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গল পৌর প্রশাসন।

শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভা চত্বর থেকে ‘পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা যায়, ঈদ এবং ঈদ পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত পৌরসভা থেকে নিয়োগকৃত ৪৬ জন সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি বলেন, সামনে ঈদ এবং এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গলে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Write Your Comment

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় ০৬:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬