সিলেট ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

ফাইল ছবি

সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (০৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফ উপজেলায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাট ও তেঁতুলিয়া উপজেলায় এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফ উপজেলায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Write Your Comment

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

আপডেট সময় ১২:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫