ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে ।

আজ রোববার (১ জুন) ভোররাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার শেষে পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে গোলাপগঞ্জ উপজেলায় টানা ভারী বর্ষণ হচ্ছিলো। রাতে আলভিনা গার্ডেনের বিপরীতে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে অবস্থিত একটি টিলা ধসে পড়ে। এতে ঘরের ভিতরে মাটিচাপা পড়েন পরিবারের চার সদস্য।

তিনি বলেন, ‘ঘটনার পরপরই আমরা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দেই। কিন্তু দীর্ঘ সময়েও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয়রাও মাটি সরাতে চেষ্টা করে ব্যর্থ হন।’

ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে তাৎক্ষণিকভাবে খবর পেলেও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫