ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় বিড়ি-সিগারেট ধ্বংস করলো বিজিবি

চোরাকারবারীদের মাধ্যমে সীমান্ত পথে ভারত থেকে আনা বিভিন্ন সময়ে জব্দ করা ১ কোটি ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের বিড়ি-সিগারেট ধ্বংস করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার শ্রীমঙ্গলস্থ বিজিবি সেক্টরের সদর দপ্তর প্রাঙ্গণে এসব বিড়ি-সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর) সিলেট-এর উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬)-এর সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম পাটোয়ারী প্রমুখ।

জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর বিভিন্ন অভিযানে ২০২২ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি ভারতীয় নাসির বিড়ি (পাতার বিড়ি) আটক করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩৭০ টাকা। অন্যদিকে ৩৩ হাজার ৬০০টি ভারতীয় অন্যান্য কোম্পানির সিগারেট আটক করা হয়, যার মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় বিড়ি-সিগারেট ধ্বংস করলো বিজিবি

আপডেট সময় ০৪:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫