শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৭:০৯, রবিবার, ১৯ মার্চ, ২০২৩ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

কুলাউড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকা থেকে ৫৪ পিছ ইয়াবাসহ জাহেদ মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারস্থ মেসার্স শাহ আলম এন্ড ব্রাদার্স নামক দোকানের সামনে থেকে জাহেদকে আটক করে।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত  থেকে নীল রঙের বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে ৫৪পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহেদ মিয়া কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন