ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

কুলাউড়া সীমান্তে বাংলাদেশী যুবকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় আহাদ আলী (৪৫) নামে এক বাংলাদেশী যুবকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) মুড়াইছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলাউড়া সীমান্তের কর্মধা ইউনিয়নের মুড়াইছড়ায় আহাদ আলীকে ভারতীয় নাগরিকরা কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত আহাদ আলী মুড়াইছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার।

তিনি জানান, রোববার দুপুরে জামি সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় আহাদের। একপর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তবার্তা২৪.কম ২৭/০১/২০২৫ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া সীমান্তে বাংলাদেশী যুবকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

আপডেট সময় ০১:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫