ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম সেবা) চেম্বারের নেতাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রধান বিষয় ছিল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, চুরি ও ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের কার্যক্রম বন্ধ, এবং স্কুল-কলেজ চলাকালীন সময়ে রাস্তায় ও পার্কে ইভটিজিং বন্ধসহ বিভিন্ন নাগরিক সমস্যা। ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সেতুবন্ধন তৈরির জন্য এ বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী নেতাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চেম্বারের অন্যতম পরিচালক আব্দুর রহিম রিপন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

সভায় অংশগ্রহণকারী চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, পরিচালক মনোয়ার আহমেদ রহমান, পরিচালক সৈয়দ মুনিম আহমেদ রিমন, পরিচালক হামিদুর রহমান চৌধুরী, এবং পরিচালক হানিফ মোহাম্মদ খান। এছাড়াও সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট সময় ১১:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪