রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১২:৪৪, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ |

তিন প্রেসক্লাব এক হয়ে কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলী সদস্যসচিব মনোনীত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।

সভায় উপস্থিত সবার সম্মতিতে সব প্রেসক্লাবের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন