ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৭:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • 649

শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন

যানজট নিরসন এবং জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাফেরার লক্ষ্যে পর্যটন শহর শ্রীমঙ্গলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোবারক হোসেন খান, ট্রাফিক পুলিশের ওসি (টিআইও) মো. জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট ও ফুটপাতে বসা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। এখন থেকে পৌর শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান করা হবে।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার মাইকিং করার পরও শহরের গুরুত্বপূর্ণ এলাকার দখল না ছাড়ায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয় এবং এটি অব্যাহত থাকবে। অবৈধভাবে আর কেউ সড়ক ও ফুটপাত দখল করতে পারবে না বলে তিনি জানান।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

আপডেট সময় ০৭:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫