ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু Logo শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা Logo বিখাউজ মিডিয়া হাউজ-১” — জ্বলন্ত জয়নালদের ছাই পড়ুক ওদের মুখে Logo শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, সাংবাদিকদের ওপর হামলা

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৫-এ ভূষিত করা হচ্ছে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার (০৩ মার্চ) তার ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি- আবরার ফাহাদ’।

আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়াকে তিনি তার আত্মত্যাগের স্বীকৃতি বলে দাবি করেছেন।

তিনি আরো লেখেন, ‘তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা। তার নিহতের খবর সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মুক্তবার্তা২৪.কম ২০২৫/০৩/০৩ সউহে

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

আপডেট সময় ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫