মৌলভীবাজার ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

শ্রীমঙ্গলে এক ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের  শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে একটি ডিম ও একটি লেবু সাড়ে ২৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) একজন মুসল্লি মসজিদের দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে একটি ডিম ও এককেজি ওজনের একটি জারা লেবু দান করেন। রাতে ইশার নামাজের আগে মসজিদ কমিটি উন্মুক্ত নিলামের আয়োজন করে। সেখানেই ডিম ও লেবু বিক্রি হয়।

২২ হাজার টাকায় ডিমটি কিনে নেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। আর ১৫০০ টাকায় লেবু কেনেন ব্যবসায়ী আলতাব মিয়া।

মসজিদ কমিটি জানান, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পূরণে তার হাঁসের একটি ডিম নিয়ত করে মসজিদে অনুষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন। বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ডিমটির উন্মুক্ত নিলাম ডাকা হয়।

প্রথমে হাঁসের ডিমটির দাম হাঁকা হয় ১০০ টাকা। পরবর্তীতে একে একে এ ডিমের দাম ওঠে ২২ হাজার টাকা।

এই দামে একই ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন। এরপর অপর আরেক মুসল্লির দান করা একটি লেবু এনে নিলামে ওঠানো হয়। লেবুটি কিনে নিতে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে স্বাভাবিক দাম ডাকা হয়।

পরে দেড় হাজার টাকা দাম নিলামে ওঠে। পরে দেড় হাজার টাকায় আলতাফ মিয়া নামের আরেক ব্যবসায়ী লেবুটিকে কিনে নেন।

মসজিদের আসা একাধিক মুসল্লি জানান, নিলামে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিযোগিতা দেখা দেয়। পরে সবার শান্তি কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ এ মোনাজাত পরিচালনা করেন।

মুক্তবার্তা২৪.কম ২০২৫/০৩/২৮ সউহে

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে এক ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়

আপডেট সময় ০৬:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫