শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১২:২৯, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ |

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেফতার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানাতে পারেননি।

আপনার মন্তব্য লিখুন