সিলেট ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩

শ্রীমঙ্গল প্রেসক্লাবে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজিত মৌসুমী ফল উৎসব ২০২৬-এ অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ ফল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে সমৃদ্ধ। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুর রাকিব, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা, যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সদস্য শামসুল ইসলাম শামিম, নুর মেহাম্মদ সাগর, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাচ্চু, মিজানুর রহমান আলম, মোহাম্মদ শাকির আহমেদ, মামুন আহমেদ, গোলাম কিবরিয়া জুয়েল, ঝলক দত্ত, সনেট দেব, সুলতান মাহমুদ রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের জন্য আম, কাঁঠাল, পেয়ারা, ড্রাগন ফল, লটকন, কলা, পেঁপে, জামরুলসহ বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফলের বৈচিত্র্যে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন দেশীয় ফলের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Write Your Comment

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শ্রীমঙ্গল প্রেসক্লাবে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬