সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১৩:৪১, সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ |

চীন থেকে আসা চার জনের করোনা শনাক্ত

চীন থেকে আসা চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, চীন থেকে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ডিএনসিসি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে জিনোম সিকোয়েন্সিংয়ে জন্য নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর। আইইডিসিআর এর টিম নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। জিনোম সিকোয়েন্সিং শেষে বলা যাবে তারা করোনার কোন ধরনে আক্রান্ত।

মুক্তবার্তা২৪.কম/ ২০২২/১২/২৬ সউহে

আপনার মন্তব্য লিখুন