তাপমাত্রা বাড়ার সঙ্গে রয়েছে বৃষ্টির আভাস
আগামী দুই দিনে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া গুঁড়িগুঁড়ি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বুধবার (১১ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে...
