মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল শহর
মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি ও এফ রহমান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহ মো. ফয়জুর রহমান রুবেলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজার। শনিবার (৯ আগস্ট) সকালে স্থানীয় ব্যবসায়ীরা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান...
