কমেছে সড়ক বেড়েছে মামলা, কমেনি দুর্ঘটনা
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন নাঈম হোসেন (২৭)। গত বুধবার (৮ ডিসেম্বর) রাত ১টার দিকে বন্ধুর মোটরসাইকেলে দক্ষিণখান পশ্চিম মোল্লারটেকের বাসায় ফিরছিলেন। বিজয় সরণি মোড়ে পৌঁছতেই বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। বন্ধু গুরুতর আহত হলেও প্রাণ যায় নাঈমের।...
