সিলেট ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

ট্রেন দুর্ঘটনায় ঢাকায় নিহত মৌলভীবাজারের শিক্ষার্থী তানজিম জয়; কিভাবে মারা গেলেন তিনি

ট্রেনের ধাক্কায় নিহত তানজিম জয়

মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যান তানজিম জয় (২৬) নামের এক মৌলভীবাজারের শিক্ষার্থী। তার পরীক্ষা আর দেওয়া হলো না। ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি।

নিহত তানজিম জয় মৌলভীবাজারের সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদ এবং সৈয়দ উম্মে কুলসুম কলির একমাত্র সন্তান। তার গ্রামের বাড়ি বাহারমর্দানে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এ মার্চেন্ডাইজিং নিয়ে মাস্টার্স পড়তেন তানজিম জয়।

রোববার (২৩ জুন) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। দুর্ঘটনার পরে নিহত যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে। নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, রোববার ভোর রাতে তানজিম এনা বাসে করে মৌলভীবাজার থেকে ঢাকায় যান। সেখানে কুড়িল বাসস্ট্যান্ডে নামেন। বাসস্ট্যান্ড থেকে যাওয়ার পথে কুড়িল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনার শিকার হন তিনি।

তবে কিভাবে সকাল বেলায় তানজিমের মতো একজন স্মার্ট ছেলে ট্রেনের ধাক্কায় পড়েন এ নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে তার বন্ধু মহল ও পরিবারের ধারণা, চোখে ঘুম নিয়ে অথবা কানে হেডফোন থাকতে পারে, তাই ট্রেনের উপস্থিতি টের পাননি তানজিম। এ দুটি কারণ ছাড়া আর কোনো কারণ খুঁজে পাননি কেউ।

তানজিম ছিলেন মৌলভীবাজারে পরিচিত মুখ, ছাত্রলীগকর্মী ও একজন সমাজসেবক। সর্ব মহলে ছিল তার পরিচিতি। তার এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সর্বত্র। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা।

আজ সোমবার (২৪ জুন) সকাল ১০টায় মৌলভীবাজারের শাহী দরগায় তানজিম জয়ের জানাজা অনুষ্ঠিত হয়।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

ট্রেন দুর্ঘটনায় ঢাকায় নিহত মৌলভীবাজারের শিক্ষার্থী তানজিম জয়; কিভাবে মারা গেলেন তিনি

আপডেট সময় ০৬:১৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪