সিলেট ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ Logo ব্যাংকে ডেকে এনে ‘আপ্যায়ন’, এরপর বিকাশে সাড়ে তিন লাখ হাতিয়ে উধাও প্রতারক; শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন Logo শিকারির হাত থেকে অভয়ারণ্যের অভিভাবক: চিরনিদ্রায় সীতেশ বাবু Logo বন্যপ্রাণীর বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই Logo পেনাল্টির ক্যানভাসে নেইমারের তুলির আঁচড় Logo বাঁধ ভাঙা মনু-ধলাইয়ের পানিতে ভাসল মৌলভীবাজার, চার উপজেলায় দুর্ভোগে হাজারো মানুষ Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন ওসি বিনয় ভূষণ রায়

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়।

জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় শ্রীমঙ্গল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এবং কাজের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায়  মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ  সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের মে মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষণ রায়।

পুলিশ সুপার বিনয় ভুষন রায়ের হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৪/০৬/০৬ সউহে

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন ওসি বিনয় ভূষণ রায়

আপডেট সময় ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪