সিলেট ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

হাদি হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ-সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় লেনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন।

সরেজমিনে দেখা যায়, শতাধিক ছাত্র-জনতা চৌমুহনা সড়কে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

বিক্ষোভে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান ও ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নাঈম হাসান বলেন, “ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা মাঠে নেমেছি। সর্বস্তরের ছাত্রজনতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

হাদি হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ-সড়ক অবরোধ

আপডেট সময় ১০:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫