ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি : সংগৃহীত

ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশন এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

অদ্য ০৪ ডিসেম্বর (বুধবার) মৌলভীবাজার চৌমুহনা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এম সাইফুর রহমান সড়কে গিয়ে প্রতিবাদী পথসমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, “আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদীদের আক্রমণ ন্যক্কারজনক ও অশুভ ইঙ্গিত। এটি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন ১৯৬১-এর সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, দিল্লির দাসত্ব করার জন্য নয়। দেশের জনগণ ভারতীয় আগ্রাসন রুখতে প্রস্তুত।”

বক্তব্য রাখেন ভিপি মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুল ওয়ালি সিদ্দিকি, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, আকিদুর রহমান সোহান, এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ।

সমাবেশে বক্তারা ভারত সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৭:৫৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪