সিলেট ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি.।

বাংলাদেশ ব্যাংক এবং শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে এবি ব্যাংক।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। তিনি কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, কৃষি বিভাগের প্রতিনিধিগণ, সাংবাদিক এবং স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা কৃষি খাতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ব্যাংকিং খাতের অবদান আরও সম্প্রসারণের আহ্বান জানান। কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

আপডেট সময় ০৬:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬