সিলেট ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই ২০২৬) বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, সিলেটের সিটি বাসের একটি বাস কাউন্টারে অপেক্ষায় থাকা ওই চার ছাত্রীকে শনাক্ত করে পুলিশ। গতকাল রাতে জানতে পারা যায়, ওই ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। আজ তাদের সিলেট এলাকায় শনাক্ত করা হয়। পরে বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এক ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে। পরে তাদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ট্যাগ

Write Your Comment

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

আপডেট সময় ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬