সিলেট ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল কিশোরের

কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে আনন্দ-উল্লাস করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাড়ীয়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আর্জেন্টিনার জয়ে আনন্দ-উল্লাস করার সময় খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) আহত হন।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ

Write Your Comment

২২৬ মাদরাসায় একজনও পাস করেনি

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল কিশোরের

আপডেট সময় ০৬:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২