ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

এটা ভারতের কোন প্রদেশ নয়, যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে

  • এম ইদ্রিস আলী
  • আপডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৬২২ ভিউ

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদীদের হামলার ঘটনাকে ন্যাক্কারজনক ও অশুভ ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, “বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয়। ভারত সরকারকে বুঝতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এটা ভুটান কিংবা সিকিম নয়। এটা ভারতের কোন প্রদেশও নয়। যে সেবাদাসী হতে চেয়েছিলেন, সেই দাসী এখন আপনাদের পদতলে।”

তিনি আরো বলেন, “ক্ষমতা হারিয়ে ভারতীয় উগ্রবাদীরা এখন হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে। মরিয়া হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ত্রিশ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের স্বাধীনতা রক্ষা করতে ছাত্র-জনতাই যথেষ্ট।”

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে সমাবেশে মিলিত হয়।

ফয়জুল করিম ময়ূন বলেন, “ভারতের উগ্রবাদীদের বুঝতে হবে, বাংলাদেশের জনগণ তাদের মদদপুষ্ট হাসিনার শাসন মেনে নেবে না। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত।”

বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বলেন, “স্বৈরাচারী হাসিনা ভারতে পলায়ন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সাড়ে ১৫ বছর ধরে লুটপাট ও নির্যাতনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার করেছে। এখন সেই টাকা খরচ করে ষড়যন্ত্র চালাচ্ছে।”

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালি সিদ্দিকি, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাহউর রহমান, আব্দুল হক, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, আবুল কালাম বেলাল, গাজী মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।

বাংলাদেশ, বিএনপি, মৌলভীবাজার, আগরতলা, ভারত, উগ্রবাদ, শেখ হাসিনা, বিক্ষোভ সমাবেশ, ছাত্রদল, যুবদ

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফয়জুল করিম ময়ূন বলেন, বাংলাদেশ কখনও ভারতের প্রদেশ নয়; দেশের স্বাধীনতা রক্ষায় জনগণ প্রস্তুত।

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

এটা ভারতের কোন প্রদেশ নয়, যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে

আপডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪