সিলেট ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ Logo ব্যাংকে ডেকে এনে ‘আপ্যায়ন’, এরপর বিকাশে সাড়ে তিন লাখ হাতিয়ে উধাও প্রতারক; শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন Logo শিকারির হাত থেকে অভয়ারণ্যের অভিভাবক: চিরনিদ্রায় সীতেশ বাবু Logo বন্যপ্রাণীর বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই Logo পেনাল্টির ক্যানভাসে নেইমারের তুলির আঁচড় Logo বাঁধ ভাঙা মনু-ধলাইয়ের পানিতে ভাসল মৌলভীবাজার, চার উপজেলায় দুর্ভোগে হাজারো মানুষ Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

এবারের ঈদে অনলাইনে বিক্রি হবে রেলের শতভাগ টিকিট

আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের ঈদ যাত্রায় রেলের সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে, কাউন্টারে বিক্রি করা হবে না।

বুধবার (২২ মার্চ) রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় রেলমন্ত্রী বলেন, ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়-এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ দেওয়া হবে।

তিনি বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

রেলমন্ত্রী আরও বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

এবারের ঈদে অনলাইনে বিক্রি হবে রেলের শতভাগ টিকিট

আপডেট সময় ০৭:৪৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩