সিলেট ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

কর্মী সম্মেলন সামনে রেখে শ্রীমঙ্গলে জামায়াতের গণসংযোগ

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৪:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • 863

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন সফল করতে নেতাকর্মীরা গণসংযোগ চালাচ্ছেন।

মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির আসছেন আগামী ২১ ডিসেম্বর। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে শহরে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা।

গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের পুরানবাজার, নতুন বাজার, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, যুব নেতা এম এ করিমসহ নেতৃবৃন্দ।

স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো সংগঠনটির কোনো আমির অংশগ্রহণ করবেন। এর আগে কখনো আমিরে জামায়াত মৌলভীবাজারের কোনো সম্মেলনে অংশগ্রহণ করেননি। কর্মী সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ব্যাপক গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম। এতে নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল বলেন, “প্রথমবারের মতো জামায়াতের কোনো আমির মৌলভীবাজারে আসছেন। তাই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলন সফল করতে আগামী বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রস্তুতি মিছিল বের করা হবে।”

তিনি আরও বলেন, “এই জেলায় আমিরে জামায়াতের বাড়ি, তাই সর্বস্তরের নেতাকর্মী সম্মেলনে উপস্থিত হবেন বলে আশা করছি। এটি ইতিহাস হয়ে থাকবে। মৌলভীবাজারের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে সরকারি স্কুল মাঠ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। জেলার নেতৃবৃন্দ সেই কাজগুলো পর্যবেক্ষণ করছেন। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।”

বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা-সমাবেশ করতে পারছে। এজন্য শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার দরবারে। আর যেন কোনো স্বৈরাচার এ দেশে তৈরি হতে না পারে, সেজন্য দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

কর্মী সম্মেলন সামনে রেখে শ্রীমঙ্গলে জামায়াতের গণসংযোগ

আপডেট সময় ০৪:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪