সিলেট ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

কুলাউড়ায় আওয়ামীলীগের তিন নেতাকে হারিয়ে সাহেদের চমক

আল - ইসলাহ'র সাধারণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ

৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সভাপতিকে হারিয়ে উপজেলা আল – ইসলাহ’র সাধারণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মাও. ফজলুল হক খান সাহেদ ৩৭ হাজার ৫ শত ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল বাশার ফলাফল ঘোষণা করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম পেয়েছেন ৩৩ হাজার ৮ শত ৫২ ভোট।

এ ছাড়াও চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু পেয়েছেন ১৭ হাজার ২ শত ৯৮ ভোট, মোটরসাইসেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান পেয়েছেন ৫ হাজার ৫ শত ৮৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চা শ্রমিক প্রতিনিধি রাজকুমার কালোয়ার রাজু চশমা প্রতীকে ৩১ হাজার ৩ শত ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ টিউবওয়েল প্রতীকের পেয়েছেন ৩০ হাজার ৪ শত ৮৪ ভোট, বই প্রতীকের প্রার্থী তালামীয নেতা আফজাল হোসেন সাজু পেয়েছেন ১৬ হাজার ৯ শত ৯০ ভোট, তালা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম কুতুব পেয়েছেন ১৪ হাজার ৭ শত ৭৭ ভোট, টিয়া পাখি প্রতীকের পূরণ উরাং পেয়েছেন ৫ শত ৬১ ভোট।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী জাসদ নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম ৭১ হাজার ২ শত ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫ শত ১৮ ভোট।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

কুলাউড়ায় আওয়ামীলীগের তিন নেতাকে হারিয়ে সাহেদের চমক

আপডেট সময় ০৫:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪